জীবননগরে পূর্বশত্রুতায় দুই ভাইকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
২২-১০-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের দুই ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, হরিহরনগর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোদা বক্সের ছেলে রুস্তম আলী (৩৫) এবং আরমান হোসেন (২৬) হরিহরনগর বাজারে চায়ের দোকানে চাওয়া খাওয়া অবস্থায় তাদের দুইভাই কুপিয়ে রক্তাত্ব জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের রবিউল হোসেনের ছেলে মাদকব্যবসায়ী বিল্লাল হোসেন (২৫), আলাল হোসেন (৩০), মৃত খোশবারী ম-লের ছেলে রবিউল হোসেন (৫৫) এবং মুনছুর আলীর ছেলে আনার হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে আহত রস্তমের ভাই গোলাপ হোসেন বাদি হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছে। আহত রুস্তম আলী অভিযোগ করে বলেন, আমি ও আমার ভাই রাত ৯টার দিকে হরিহরনগর গ্রামের বাজারে রমছেদের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় আমাদের উপর অতর্কিতভাবে রবিউল, বিল্লাল, আলাল, আনারসহ বেশ কিছু ব্যক্তি আমাদের উপরে হামলা চালায় এবং আমাদের মারধর করে। একপর্যায় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে এবং মাথায় কোপ মেরে রক্তাত্ব জখম করে। এসময় স্থানীয় জনগন ছুটে এলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা আমাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে হরিহরনগর ওর্য়াড মেম্বারের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোনটি রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, হরিহরনগর গ্রামে যে ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত রুস্তমের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করে। ওই মামলার পরিপ্রেক্ষিত মামলার এজহারভুক্ত ২নং আসামী আলালকে আটক করা হয় এবং তাকে গতকাল কোর্টে চালান করে দেয়া হয়েছে।
কমেন্ট বক্স