আলমডাঙ্গার ওসমানপুর বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ
২২-১০-২০১৮
ইং
শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার হারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ওসমানপুর বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল রবিবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন। কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন- বিএনপি-জামায়াত যখন দশেকে চরম অবনতির দিকে ধাবিত করছিল তখন জনগন আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিল। সেই অবনতির অবস্থা থেকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ম্যধম আয়ের রাষ্ট্রে উন্নীত হয়েছে। এছাড়া তিনি আরো বলেন- বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা তার নিরলস ভূমিকা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। তার এ নিরলস পরিশ্রমের ফল বাংলাদেশের জনগনের কাঙ্খিত সপ্ন পদ্মা সেতু আজ দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের শিখরে যাচ্ছে তা আজ বিশ্বব্যাপি সমাদৃত হচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মজিবুল হক মঞ্জিল, সহ-সভাপতি সাইদুর রহমান বিদুৎ, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খাইরুল মেম্বার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, হারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বার, হারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি রাজিবুল, হারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনারুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, বাড়াদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ মেম্বার, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সেরেগুল, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক টিপু, দপ্তর সম্পাদক হামিদ, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনজু, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খবিরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, সাধারণ সম্পাদক আজিবার, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু প্রমূখ।
কমেন্ট বক্স