বাংলাদেশের সাম্যবাদী দল, চুয়াডাঙ্গা জেলা কমিটি সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২১-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) চুয়াডাঙ্গা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ অক্টোবর শনিবার বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক কমরেড আলাউদ্দীন উমর। সভায় আরো বক্তব্য দেন জীবননগর উপজেলা কমিটির সম্পাদক ফরাদ আলী, দামুড়হুদা উপজেলা সম্পাদক আছির উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা সম্পাদক ইউনুস আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা সম্পাদক হাসিবুল। এছাড়া উপস্থিত ছিলেন কমরেড দোস্ত মোহাম্মদ, রাহাতুল্লা রাতু, আব্দুস সামাদ আমির হোসেন, বারেক আলী, মনছুর আলী। সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপর গুরুত্ব দিয়ে সাধারণ সম্পাদক কমরেড আলাউদ্দীন উমর বলেন, পার্টি সংগঠন গড়ে তুলতে না পারলে আন্দোলনের ফসল ঘরে তোলা যাবে না। আমাদের দেশে ক্রমবর্ধমান দক্ষিনপন্থী সাম্প্রদায়িক রাজনীতি সমাজ জীবনকে মারাত্বক ভাবে কলুষিত করার ফলশ্রুতিতে রাষ্ট্রীয় পর্যায় থেকে সমাজের সর্বস্তর সাম্প্রদায়িক রাজনীতিতে রাহুগ্রাসে আক্রান্ত। এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির ঐক্য এর বিরুদ্ধে অসম্প্রদায়িক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
কমেন্ট বক্স