শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী সরকারি কলেজের আইসিটি ভবন উদ্বোধনকালে এমপি মকবুল

  • আপলোড তারিখঃ ২১-১০-২০১৮ ইং
গাংনী সরকারি কলেজের আইসিটি ভবন উদ্বোধনকালে এমপি মকবুল
শিক্ষাবান্ধব এই সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে গাংনী অফিস: গাংনী সরকারি ডিগ্রী কলেজের আইসিটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আইসিটি এ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মকবুল হোসেন বলেন, শিক্ষা বান্ধব সরকারকে আবারো ক্ষমতায় আনতে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। জাতীয় ঐক্যের নামে কিছু ষড়যন্ত্রকারী এদেশকে বিপদগামী করতে ও দেশের চলমান উন্নয়নের ধারা থামিয়ে দিতে চাই। ফলে সেই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। জনগনকে যেন এরা কোন ভাবে ভুল বুজাতে না পেরে সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন এবং আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকা প্রতীকে আবারো ভোট দিয়ে উন্নয়নের এ সরকারকে আবারো সরকার গঠনে সহযোগিতার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, গাংনী থানার (ওসি) তদন্ত সাজেদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. একে এম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, ইয়াছিন রেজা, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আল-ফারুক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রভাষক হাজী শফি কামাল পলাশ ও কলেজের প্রভাষক নাসির উদ্দীনসহ কলেজের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত