চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সাথে
- আপলোড তারিখঃ
২১-১০-২০১৮
ইং
সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট ভবনে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফুলের তোড়া, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কিছু প্রকাশনাসহ এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলনে ব্যবহৃত কিছু উপকরণ স্মারক স্মৃতিস্বরূপ নবাগত জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এসময় প্রতিনিধিরা জেলা প্রশাসকের সাথে জেলার সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ে মত ও অভিজ্ঞতা বিনিময় করেন। প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মোহিত, চির সবুজ প্রেমের কবি গোলাম কবীর মুকুল, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য ও দৈনিক সময়ের সমীকরণ’র যুগ্ম সাহিত্য সম্পাদক কবি অমিতাভ মীর, জেড আলম, ছড়াকার আনছার আলী, আদিল হোসেন, হোসেন জাকির, ছড়াকার হোসেন মোহাম্মদ ফারুক ও ইদ্রিস ম-ল প্রমূখ।
কমেন্ট বক্স