চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন
- আপলোড তারিখঃ
২১-১০-২০১৮
ইং
এ্যাড. মানিক আকবর সভাপতি লায়লা সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এ্যাড. মানিক আকবরকে সভাপতি ও পারভিন লায়লাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদ দেয়া হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলা লোকমোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারে সদর উপজেলা লোকমোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। লোকমোর্চার সচিব কানিজ সুলতানার উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. এম এ শাহাজাহান মুকুল, জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা লোকমোর্চার আহ্বায়ক এ্যাড. মুহাম্মদ হানিফ উদ্দীন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, শাহিনা আক্তার, সহ-সম্পাদক আশরাফ বিশ্বাস, দপ্তর সম্পাদক নাসির উদ্দীন জোয়ার্দ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর রাহাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাসির আহম্মেদ, নির্বাহী সদস্য এ্যাড. রবিউল হক, বিপুল আশরাফ, মশিউর রহমান, সাজিবার রহমান, হুমায়ন কবির, আবুল কাশেম, মতিয়ার রহমান, খলিলুর রহমান, শাহাদত হোসেন, হামিদুল্লাহ হক, হাবিবুর রহমান কাজল, শাহাবদ্দিন, হাফিজুর রহমান, তাহাজ্জেল হোসেন, মকবুল হোসেন, আব্দুর রহমান, কামরুজ্জামান সজল, সাধারণ সদস্য তৌহিদ তুহিন, মেহেরাব্বিন সানভী, ইসলাম উদ্দীন, আখতার আলী, জাহিদ টিপু, জাহাঙ্গির, সিরাজ উদ্দীন, সাব্বির কামাল, পাপন কায়সার, আব্দুল্লাহ আল মাসুদ, ওয়াহিদুল কাদির, মনোয়ারা বেগম, রাকিবুল ইসলাম, হাসানুজ্জামান, চন্দনামক, মুক্তা দাস, শাহিনা আক্তার রুবি, শেফালি খাতুন, রোজিনা আক্তার সাথি, সুলতানা, নাসরিন পারভীন, ফরিদা ইয়াসমিন, কামরুন্নাহার পলি, নাবিলা রুকসানা ছন্দা, সম্পা ফেরদৌস ও মাসুমা আক্তার।
কমেন্ট বক্স