শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গলায় সাবু আটকে শিশুর মৃত্যু!

  • আপলোড তারিখঃ ২০-১০-২০১৮ ইং
দামুড়হুদায় গলায় সাবু আটকে শিশুর মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার আসমানখালী ইউনিয়নের মানবাড় গ্রামে ৫ মাসের শিশু নাজিমের গলায় সাবু বেধে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে শিশুর গলায় সাবু বেধে যাওয়ার এ ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধিন থাকা অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে শিশু নাজিমের মৃত্যু হয়। নিহত শিশু নাজিম দামুড়হুদা উপজেলার আসমানখালী ইউনিয়নের মানবাড় গ্রামের মাঠপাড়ার মো. রানার ছেলে। জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে শিশু নাজিমকে সাবু খাওয়াচ্ছিল নাজিমের মা বিথি। সাবু খাওয়ানোর এক সময় শিশুটির গলায় সাবু বেধে যায়। এ সময় শিশুটির পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধিন থাকা অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে শিশু নাজিমের মৃত্যু হয়। এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনায় শিশুর মায়ের বুকফাটা কাান্না ও পরিবারের অনান্য সদস্যদের সন্তান হারাবার আর্তনাদে ভারি হয়ে ওঠে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিবেশ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত