আজ আলমডাঙ্গায় আসছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
- আপলোড তারিখঃ
২০-১০-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আজ ২০ অক্টোবর শনিবার আলমডাঙ্গায় আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী কেন্দ্রীয় জাসদের সভাপতি হাসানুল হক ইনু। আলমডাঙ্গা উপজেলা জাসদ আয়োজিত সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বেলা ৩টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিবেন তিনি। তথ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মিরা বেশ সক্রিয় হয়ে উঠেছেন। স্থানীয় জাসদ নেতৃবৃন্দ এই জনসভাকে সফল করতে জনসমাগম ঘটাতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে ছোট ছোট মতবিনিময় সভার আয়োজন করে চলেছেন, করছেন প্রচার প্রচারণা। আলমডাঙ্গা উপজেলা জাসদ সভাপতি মোল্লা গোলাম সরোয়ারের পাশাপাশি জেলা জাসদের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীও সার্বক্ষণিক মাঠে কাজ করে চলেছে। ধারণা করা হচ্ছে আলমডাঙ্গা ছাড়াও ওই জনসভায় যোগ দিবেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক জাসদ নেতাকর্মি। তথ্যমন্ত্রীর আগমন উপলক্ষে জাসদের এই জনসভাকে ঘিরে উৎসুক রয়েছে জাসদের ভিতরে ও বাইরের জনসাধারণের মধ্যে চাঞ্চল্য দেখা গেছে।
কমেন্ট বক্স