শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০১৮ ইং
ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে ইয়াবাসহ মাসুদ রানা পলাশ (২৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত পলাশ ওই এলাকার আবেদ আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের হামদহ খন্দকার পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি অপারেশন মহসীন হোসেন ও এ এস আই জুবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬১ পিচ ইয়াবাসহ পলাশকে আটক করে হয়। সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে ঝিনাইদহ সদর থানায় মাদকসহ ৭টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত