শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নগদ অর্থ স্বর্ণালংকারসহ মনিটর চুরি

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০১৮ ইং
জীবননগরে নগদ অর্থ স্বর্ণালংকারসহ মনিটর চুরি
জীবননগর অফিস: জীবননগরে পূজা দেখতে যেয়ে বিপত্তি নগদ অর্থ, ৪ ভরি স্বর্ণালংকারসহ ঘরের গ্রিলের তালা ভেঙ্গে মনিটর চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজারপাড়া প্রাইমারী স্কুলের পিছনে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজারপাড়ার মৃত বঙ্কিম চন্দ্র সাহার ছেলে বিপ্লব সাহা (৪০) গতকাল বৃহস্পতিবার বিকালে পরিবারের সকলকে সাথে নিয়ে যশোরে পূজা দেখতে যায়। এই সুযোগে তার ঘরের দ্বিতীয় তলার গ্রিলের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও একটি মনিটার চুরি নিয়ে গেছে বলে জানা গেছে। বাড়ির মালিক বিপ্লব সাহা জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পরিবারের সবাই মিলে পূজা দেখার জন্য যশোরে যায় এবং বাড়িতে ফিরে আসি পূজা দেখে রাত সাড়ে ৯টার দিকে। এ সময় ঘরের দরজা খুলে দেখি ঘরের ভিতরে মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ঘরের ভিতরে যেয়ে দেখি মনিটার নাই অন্য ঘরে যেয়ে দেখি আলমারি খুলে তার ভিতরে থাকা আনুমানিক ১০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণের গহনা ছিলো সেগুলো নেই। পরবর্তীতে থানায় ফোন করলে পুলিশ আসে। জীবননগর থানার এসআই জাহিদের সাথে কথা বললে তিনি বলেন, প্রাইমারী স্কুলের পিছনে যে চুরির ঘটনা ঘটেছে এ বিষয়টি ওসি স্যার আমাকে বললে আমি ঘটনাস্থলে ছুটে আসি এবং দেখি ঘরের গ্রিলে যে তালা মারা ছিল সেই তালাটি কেটে ঘরের ভিতরে প্রবেশ করেছে। একটি মনিটর, নগদ ১০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণের গহনা চুরি হয়েছে বলে জানিয়েছে। তবে এ বিষয়ে তারা যদি থানায় অভিযোগ করে তা হলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইমারী স্কুলপাড়ায় প্রায় চুরির ঘটনা ঘটে থাকে। এদিকে, বিপ্লব সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে যাওয়ায় মহল্লাবাসির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত