দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও পথসভায় মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী
- আপলোড তারিখঃ
১৯-১০-২০১৮
ইং
বঙ্গবন্ধুর মত সম্প্রীতি ও ভালোবাসা তৈরিতে এগিয়ে আসতে হবে
নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি পৃথক পৃথকভাবে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ, পূজাম-প পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ হরি বাসর নাটমন্দির, আলমডাঙ্গা রথতলা দূর্গা মন্দির, কালিদাসপুর দূর্গা মন্দির, গোবিন্দপুর হরীতলা সার্বজনিন পূজা মন্ডপ, ফরিদপুর দূর্গা মন্দির, কোকিয়া চাঁদপুর বারোয়ারী দূর্গা মন্দিরসহ চুয়াডাঙ্গার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন।
এসময় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- মানুষকে ভালোবাসার মাঝে যে ঐশ্বরিক তৃপ্তি রয়েছে তা সবাই উপলব্ধি করতে পারে না। যারা পারে তারা পারেই। আসুন, আমরা মানুষকে ভালোবাসি, মানুষে মানুষে সমপ্রীতি আরো এগিয়ে নেই। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা খুবই সুদৃঢ়। জাতির পিতার স্বপ্নপূরণে এই পূজাও একটি উপলক্ষ। আমাদের সম্প্রীতির বাংলাদেশ আরো এগিয়ে যাক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরো বলেন নানা ক্ষেত্রে যেমন সুনাম রয়েছে চুয়াডাঙ্গা জেলার। তেমনি দেশের অন্যতম অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জেলা এটি। এ জেলার মানুষের মধ্যে অধিকাংশই দারিদ্রসীমার নিচে বসবাস করেন। দারিদ্রতা মোকাবিলায় আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা। চুয়াডাঙ্গার মানুষের সেবা করতে চাই। মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, বিশিষ্ট আ. লীগ নেতা শ্রী সমীর কুন্ড, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ, মুন্সিগঞ্জ হরি বাসর নাটমন্দিরের সভাপতি শ্রী শ্যাম সুন্দর আগরওয়ালা, সহ-সভাপতি শ্রী রথিন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী রণজিৎ সরকার, আলমডাঙ্গা রথতলা দূর্গা মন্দিরের সভাপতি শ্রী অশোক সাহা, সাধারণ সম্পাদক শ্রী বিদ্যুৎ কুমার সাহা, কালিদাসপুর দূর্গা মন্দিরের সভাপতি শ্রী শীব নারায়ণ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী মনিন্দ্র নাথ দত্ত, সহ-সভাপতি সুশিল কুমার, গোবিন্দপুর হরীতলা সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি শ্রী স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক তন্ময় কুমার ধর, ফরিদপুর দূর্গা মন্দিরের সভাপতি অরবিন্দু হালদার, সাধরণ সম্পাদক শ্রী মনমথ হালদার, কোকিয়া চাঁদপুর বারোয়ারী মন্দিরের সভাপতি শ্রী গৌতম পাল, শ্রী মদন হালদার, ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, মিশকাত প্রমুখ।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা বাজার, দীননাথপুরপুর, মাখালডাঙ্গা, উক্ত গ্রামসহ চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত তরফতদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তার হোসেন, আলমাডাঙ্গা থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম সম্পাদক ইলতুত হোসেন আলো প্রমূখ।
অপরদিকে, উক্ত গ্রাম যুব সমাজ কর্তৃক শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এই ফুটবল টুনামের্ন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শেখ রাসেল ফুটবল টুনার্মেন্টের আহ্বায়ক মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগসভাপতি ইউপি সদস্য আসাদুল হক আসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা কৃষলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, শেখ রাসেল ফুটবল টুনার্মেন্ট কমিটির আবুবকর মালিথা, শরিফ বিশ্বাস, মকবুল হোসেন প্রমুখ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দীননাথপুর ও উক্ত যুব সংঘ। ৪-৩ গোলে উক্তকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দীননাথপুর।
কমেন্ট বক্স