শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০১৮ ইং
গাংনীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে নবাগত জেলা প্রশাসক আতাউল গণির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আতাউল গনি নিজের পরিচয়সহ বিগত দিনের কর্মস্থল ও কর্মকা- সম্পর্কে তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভকেট একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড গাংনী উপজেলা শাখার সাবেক কমান্ডার মুনতাজ আলি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র আহম্মেদ আলি, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলি, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, গাংনী সন্ধানী সংস্থার নির্বাহি পরিচালক মহা. আবু জাফর, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) সভাপতি সাইফুল ইসলাম সেলিম, জেলা জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আ.হালিম, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তি বর্গ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত