শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগে আসাদুল হক বিশ্বাস

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০১৮ ইং
আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগে আসাদুল হক বিশ্বাস
আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ গণসংযোগ করেন। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আসাদুল হক বিশ্বাস বলেন- বর্তমানে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশরতœ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের পথে যত বাধায় আসুক দেশ এগিয়ে যাবেই। কোন ব্যক্তি স্বার্থে নয় সংগঠনের স্বার্থে আমাদের এক হয়ে কাজ করতে হবে। একতাবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি তবে আরো উন্নয়ন সম্ভব হবে। উন্নয়নের এই ধরা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিবুর রহমান রনজু, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার ওবায়দুল হক কাজল, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সেরেগুল, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু, আওয়ামী লীগ নেতা খোদা বক্স, শামসুল, শফি, কালু, আব্বাস, রবিউল, রাজু, আওরঙ্গজেব টোকন, মনির, সুজন, সোহেল ফারুখ, সাদ্দাম হোসেন ডিউ প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত