শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী
বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী চুয়াডাঙ্গার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দূর্গা মন্দির, চুয়াডাঙ্গা দাসপাড়া সত্য নারায়ণ বারোয়ারী দূর্গা মন্দির, তালতলা সার্বজনীন বারোয়ারী দূর্গামন্দির, তালতলা ষষ্ঠীতলা দূর্গা মন্দির, বেলগাছি বারোয়ারী সার্বজনিন দূর্গা মন্দির, কেদারগঞ্জ মালোপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, দৌলতদিয়ার শ্রী শ্রী বারোয়ারী সার্বজনীন পূজা মন্ডপসহ চুয়াডাঙ্গার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেন। এসময় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র টিকে থাকতে পারে না। একটি রাষ্ট্র টিকে থাকে সকল ধর্মের মানুষের মাঝে সমপ্রীতির বন্ধনে। সেটি উপলব্ধি করেছেন বলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। অশুভ শক্তির বিনাশ হয়ে শুভশক্তির বিজয় হয়েছে বলেই আজকে আমরা মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্রে বাস করতে পারছি। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যতোদিন রাষ্ট্রক্ষমতায় থাকবে ততোদিন বাংলাদেশে সকল ধর্মের-বর্ণের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরো বলেন নানা ক্ষেত্রে যেমন সুনাম রয়েছে চুয়াডাঙ্গা জেলার। তেমনি দেশের অন্যতম অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জেলা এটি। এ জেলার মানুষের মধ্যে অধিকাংশই দারিদ্রসীমার নিচে বসবাস করেন। দারিদ্রতা মোকাবিলায় আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা। চুয়াডাঙ্গার মানুষের সেবা করতে চাই। মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত তরফতদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তার হোসেন, আলমাডাঙ্গা থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত