শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে এমপি ফরহাদ ও জেলা প্রশাসক পূজা ম-প পরিদর্শন করলেন

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০১৮ ইং
মেহেরপুরে এমপি ফরহাদ ও জেলা প্রশাসক পূজা ম-প পরিদর্শন করলেন
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জেলার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেছেন। গতকাল বুধবার বিকাল থেকে মেহেরপুরের বামনপাড়া, মোনখালী, দারিয়াপুর, গহরপুর, বল্লভপুর, কোমরপুর, পিরোজপুর, আমঝুপি, মোমিনপুর, চাঁদবিলসহ বিভিন্ন স্থানে পূজা ম-প পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় তাঁতিলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাজীব চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সরকারি কলেজের উপাধাক্ষ্য হাসানুজ্জামান মালেক, জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্য,মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, ইউপি চেয়ারম্যান বোর উদ্দিন আহম্মদ চুন্নু মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ^ত নিপ্পন, জেলা তাঁতিলীগের সভাপতি সুবাদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর প্রমূখ। এদিকে, মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাত ও গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মেহেরপুর হরিসভা মন্দির, কালী মন্দির, নায়েব বাড়ি, হালদার পাড়া, মালোপাড়াসহ বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডাঃ রমেশচন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অভিজিত বোসসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত