আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ
১৮-১০-২০১৮
ইং
বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও হাটবোয়ালীয়া বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল বুধবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন- সমৃদ্ধ বাংলাদেশ, সুন্দর আগামীর জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ একদিন পৌছে যাবে, উন্নয়নের সর্বোচ্চ শিখরে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক এদেশের উন্নয়নের ধারা রুখতে পারবে না। দেশের জনগন এখন উন্নয়ন চায় শান্তি চায়। দেশের বর্তমান এ শান্তি বজায় রাখতে আবারো আওয়ামী লীগ সরকার দরকার তাই আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নিবাচনে নৌকাকে জয়যুক্ত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুছদ্দিন ম-ল, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ আলী, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান নান্নু, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী মোল্লা, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক সাহিবুল মেম্বার, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার,
ভাংবাড়ীয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাফ আলী বিশ্বাস, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুম রেজা, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নিজাম উদ্দিন ও বকুল বিশ্বাস, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাহিদুল ইসলাম, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক টিপু, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, সিরাজুল ফকির, সাইদুর ইসলাম, আজিজুল হক, খোদা বক্স, শামসুল, শফি, কালু, আব্বাস, রবিউল, রাজু, আওরঙ্গজেব টোকন, রিপন প্রমূখ।
কমেন্ট বক্স