ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার চিহ্নিত মাদকব্যবসায়ী হামিদা খাতুন আটক
- আপলোড তারিখঃ
১৭-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দর্শনা আকন্দবাড়িয়ার চিহ্নিত মহিলা মাদকব্যবসায়ী হামিদা খাতুনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম, এসআই জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাজারে অভিযান চালায়। এসময় যাত্রী ছাউনির সামনে থেকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের লাল মোহাম্মদের স্ত্রী চিহ্নিত মাদকব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী হামিদা খাতুনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় বিশেষ কায়দায় রাখা ১৮ বোতল ফেনসিডিল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স