শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গ্রাম পুলিশদের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৮ ইং
মেহেরপুরে গ্রাম পুলিশদের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা
মেহেরপুর অফিস: গ্রাম পুলিশদের বেতৃন বৃদ্ধি হওয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর জেলা গ্রাম পুলিশের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জেলা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে জেলা গ্রাম পুলিশ সদস্যরা জেলা প্রশাসক আতাউল গনিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা গ্রাম পুলিশ বাহিনীর সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সভাপতি বজলুর রহমান শান্তি, সদর উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি বকুল হোসেন ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিক, গাংনী উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি আবদুল্লাহসহ জেলার সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, গ্রাম পুলিশ বাহিনীর দফাদার ৭ হাজার টাকা এবং মহল্লাদার সাড়ে ৬ হাজার টাকা ধার্য করে বেতন অনুমোদন করায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন মেহেরপুর জেলা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি মনিরল ইসলামসহ জেলা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত