শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভে সভাপতি পিটু

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভে সভাপতি পিটু
জনগণ এই রায়কে প্রত্যাখ্যান করেছে নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফরমায়েশী এবং প্রতিহিংসার রায়ে অন্যায়ভাবে সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়কে উঠার সময় পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দীন বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশী রায় দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা এই রায় মানিনা। এ দেশের জনগণ এই রায়কে ঘৃনা ভরে প্রত্যাখ্যান করে। তাই সবিনয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধী দলের সকল নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলের পরিচালনায় সমাবেশে চুয়াডাঙ্গা জেলা, সকল উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত