শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ষষ্ঠী উদ্যাপিত : আজ মহাসপ্তমী

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৮ ইং
ষষ্ঠী উদ্যাপিত : আজ মহাসপ্তমী
অঙ্কন মল্লিক: মহিষমর্দিনী দেবী দুর্গা ভক্তদের পূজা গ্রহণের জন্য স্বর্গ থেকে মর্ত্যে নেমে এসেছেন। গতকাল ষষ্ঠী পূজার মাধ্যমে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজাম-পগুলোতে দেবীর অধিষ্ঠান দেয়া হয়েছে। এ সময় চারদিকের পূজাম-প থেকে কানে বেজেছে কাসর ঘণ্টা, শাঁখ, উলুধ্বনি আর ঢাকের আওয়াজ। বছর ঘুরে দেবী দুর্গা এসেছেন বাপের বাড়িতে ছেলেকে-মেয়েকে নিয়ে ঘোটকে চড়ে। গতকাল বিভিন্ন পূজাম-পে চন্ডীপাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ঢাক-ঢোলের বাজনা, উলুধ্বনির মাধ্যমে বর্ণিল আয়োজনে ‘গর্তিনাশিনী’ দেবী দুর্গার ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে। এছাড়াও বিভিন্ন পূজাম-পে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজনে পালন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল সকাল থেকে পূজাম-পগুলোতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গতকাল ষষ্ঠী তিথি ছিল সকাল ৯টা ২৬ মিনিট পর্যন্ত। পূর্বাহ্ন ৯টা ২৬ মিনিটের মধ্যে কলিকবেলানুরোধে ৯টা ২৬ মিনিটের মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার মহাসপ্তমী। প্রতিটি পূজাম-পেই সপ্তমীপূজা বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সপ্তমি তিথি পূর্বাহ্ন ৯টা ৫০ মিনিটের মধ্যে কিন’ কুলিকবেলানুরোধে দিবা ৯টা ৫০মিনিট গতে ১১টা ০২ মিনিটের মধ্যে দূর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। পূজা শেষে ভক্তদের দেওয়া হবে অঞ্জলি। দেশ ও দশের মঙ্গল কামনার্থে করা হবে সমবেত প্রার্থনা। আজ সকাল থেকে পূজা ম-পগুলো ভক্ত ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে। এছাড়া বিভিন্ন পূজাম-পে দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণের ব্যবসা করা হয়েছে। সন্ধ্যায় দেবীকে দর্শনের জন্য বিভিন্ন ম-পে ভিড় জমাবেন বিভিন্ন বয়সের মানুষেরা। নতুন জামা কাপড় পড়ে ঘুরে বেড়াবেন ম-পগুলো। দর্শন করবেন দেবী দুর্গাকে, কৃপা প্রার্থনা করবেন কল্যাণ, সুখ ও সমৃদ্ধির কামনায়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত