চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় দু’যুবককে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় দুই যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দু’ যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর কলোনিপাড়ার আব্দুল মান্নানের ছেলে মনিরুজ্জামান বাবু (২৮) ও আলোক নবীর ছেলে জসিম (৪০)। জানা যায়, গতকাল সকাল ৭টার দিকে বাড়ি থেকে কর্মস্থল বিএডিসি ফার্ম এ যাওয়ার সময় স্টেশনের পিছনে একদল যুবক তাদের পথ অবরোধ করে। পরে পাইপ দিয়ে পিটিয়ে জখম মনিরুজ্জামান বাবুর হাতে একটি দা দিয়ে কোপ দেয় যুবকরা। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা নিয়ে জসিম বাড়ি ফিরলেও মনিরুজ্জামান বাবু গুরুত্বর আহত হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। এদিকে, এ ঘটনার সঠিক কোন কারণ জানা যায়নি।
কমেন্ট বক্স