আলমডাঙ্গায় সাপের কামড়ে সাপুড়ে অসুস্থ : হাসপাতালে ভর্তি
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় সাপের কামড়ের শিকার হয়েছে আব্দুর রাজ্জাক (৩৬) নামের এক সাপুড়ে। অসুস্থ সাপুড়ে আলমডাঙ্গা উপজেলার কালীদাসপুর ইউনিয়নের মোনাকশা পার্ক এলাকার মৃত চতুর আলীর ছেলে। গতকাল সোমবার দুপুর ৩টার দিকে নিজ এলাকায় সাপের কামড়ে অসুস্থ হওয়ার এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা সাপের কামড়ে অসুস্থ সাপুড়ে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, গতকাল দুপুর ৩টার দিকে আব্দুর রাজ্জক তার নিজ এলাকায় বিষধর সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল। এ সময় বিষধর কুলিম সাপ আব্দুর রাজ্জাকের মাথায় কামড় দেয়। আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পরে। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা সাপের কামড়ে অসুস্থ সাপুড়ে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সাপের কামড়ে অসুস্থ সাপুড়ে আব্দুর রাজ্জাক মাঠে চাষ কারার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাপের খেলা দেখিয়ে আসছে বলেও জানায় পরিবারের সদস্যরা। এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত সাপের কামড়ে আহত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।
কমেন্ট বক্স