কারাগারে আসামী দেখতে এসে ইয়াবাসহ আলমডাঙ্গার লাভলু আটক
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: ইয়াবাসহ আলমডাঙ্গা উসমানপুরের লাভলুকে আটক করে পুলিশে দিয়েছ চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারা রক্ষীরা। গতকাল সোমবার দুপুর ২টার পর তাকে আটক করে সদর থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। সদর থানা পুলিশ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, একটি হত্যা মামলায় কোর্টে হাজিরা দিয়ে নিজ এলাকার রবিউল মেম্বার ও চাচাতো ভাই আশাদুলকে জেলা কারাগারে দেখতে যায় আলমডঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের লাল চাঁদ মিয়ার ছেলে লাভলু (২৬)। এসময় কারা রক্ষীরা কারাগারে আসামীদের সাথে সাক্ষাতের স্থানে পাঠানোর আগে মেইন গেটে তার শরীর তল্লাশি করে। শরীর তল্লাশিকালে তার প্যান্টের পকেট থেকে ৮পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় সাথে সাথে খবর দেয়া হয় সদর থানা পুলিশকে। সদর থানা পুলিশের এসআই ইবনে খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক থানা হেফাজতে রাখা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
কমেন্ট বক্স