দর্শনা জয়নগরে ১৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর বিএসপি মাঠ থেকে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৭ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স