শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল মালিকদের জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৮ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল মালিকদের জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ৬ মোটরসাইকেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালতি হয়। এ সময় মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট না থাকার দায়ে মোটরযান আইন ১৯৮৩’র ১৩৮ ধারায় পাইকপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে রুবেলকে ৫শ’টাকা, গোবিন্দপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে দেলোয়ারকে ৫শ, জেহালা গ্রামের মহাসিন আলীর ছেলে আজিমকে ৫শ’, কুষ্টিয়ার খেদের আলীর ছেলে সাইদুরকে ৫শ’, চুয়াডাঙ্গার রশিদুল ইসলামের ছেলে রাজিবুলকে ৫শ’ ও গোবিন্দপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে কামরুজ্জামানের হেলমেট না থাকায় ২শ’ টাকাসহ মোট ২ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারি শফিকুল ইসলাম, থানার এসআই লিয়াকত আলীসহ একদল ফোর্স।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত