ছাত্রলীগ নেতা সোয়েব রিগানের কারামুক্তি : আনন্দ মিছিল
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৮
ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান কারাবরণ শেষে জামিনে মুক্ত পেয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে রিগান মুক্তি পেলে জেল গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতাকর্মিরা। পরে তাকে নিয়ে মোটরসাইকেলযোগে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কেদারগঞ্জ, নতুন বাজাড় হয়ে কোর্ট মোড়, শহীদ হাসান চত্ত্বর, পৌরসভা মোড় হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে পৌঁছায়। এ সময় সোয়েব রিগান কে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক বরকত হাসান জোয়ার্দ্দার, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার আহবায়ক সাইফুল ইসলাম রানা, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, ছাত্রনেতা তানভির আহম্মেদ সোহেল, রেজুয়ান, পৌর ছাত্রলীগ নেতা হিরক প্রমূখ। পরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারামুক্ত ছাত্রনেতা সোয়েব রিগানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স