শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধভাবে জমি দখলের অভিযোগে থানায় মামলা

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৮ ইং
অবৈধভাবে জমি দখলের অভিযোগে থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক: অবৈধ ভাবে জমি দখল অভিযোগে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামালা করেছে দৌলতদিয়ারের বৃদ্ধ খলিলুর রহমান। জানা গেছে, দৌলত দিয়ার সর্দ্দার পাড়ার মৃত আয়ুবুর রহমানের ছেলে খলিলুর রহমান ৮ জনের নাম উল্লেখসহ ৭/৮জন অজ্ঞাত নামে মামলা করেছেন। মাললায় তিনি অভিযোগ করেছেন, গায়ের জোরে তার জমি দখল নেওয়ার উদ্দেশ্যে নসিমন, অটো ইঞ্জিন চালিত ভ্যানে অচেনা কিছু লোক জমি দখল করতে যায়। এসময় খলিলুর রহমানের ছেলে রহমান সৈকত মানা করলে তাকে নসিমনে উঠিয়ে আটকের হুমকি দেয়। এতে, তিনি জমির দখল রক্ষায় এবং শন্তি শৃংখলা রক্ষার জন্য নালিশি জমিতে প্রবেশ না করার নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত