শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইংরেজি বিভাগের এক যুগপূর্তি উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইংরেজি বিভাগের এক যুগপূর্তি উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইংরেজি বিভাগের এক যুগপূর্তি আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে ইংরেজি বিভাগের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরাই একই স্থানে এসে শেষ হয়। পরে, ইংরেজি সেমিনার হলে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খন্দকার রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, হাটি হাটি পা করে এক যুগ পার করলো চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগ। অনেক প্রতিবন্ধকতার পার করে একযুগ পূর্ণ করা ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ফলাফল ও একাডেমিক শৃঙ্খলা এখন নতুন সৃষ্টি হওয়া যে কোনো বিভাগের ক্ষেত্রে রোল মডেল। বর্তমানে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে কাজ করছে। সাফল্যের স্বাক্ষর রাখছে তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুয়াডঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. আজিম উদ্দিন, প্রভাষক আব্দুর রতন, প্রভাষক মাহমুদুল হাসান। পরে, কেক কাটা ও দিনব্যাপী পূর্নমিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে উৎসব মুখর পরিবেশে উদ্যাপন করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত