শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৮ ইং
মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন
মেহেরপুর অফিস: `স্বনির্ভর চলায়, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক` শ্লোগানে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর মেহেরপুরের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন প্রমূখ। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও এবং প্রতিবন্ধী নারী পুরুষ ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত