আলমডাঙ্গার ভোলারমোড়ে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৮
ইং
দূর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার হারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোলারমোড় বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল সোমবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কোন ব্যক্তিলীগ নয় সংগঠনের জন্য রাজনীতি করতে হবে। সংগঠনের কাজ ত্বরান্বিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান দেশে যে উন্নয়ন বজায় আছে সেটা ধরে রাখতে দূর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লাল মোহাম্মদ জোর্য়াদ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মহিবুল হক মঞ্জিল, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম, হারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ইকলাস উদ্দিন, হারদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আনারুল, কৃষক লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বিদুৎ, হারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদস্য হানিফ, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক টিপু, বাড়াদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল মেম্বার,
ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী, বাড়াদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুনতাজ আলী, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিবুর রহমান রনজু, ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গাফফার, ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক মোজাফর হোসেন, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এনামুল হক, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার ওবায়দুল হক কাজল, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সেরেগুল, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, আওয়ামী লীগ নেতা খোদা বক্স, শামসুল, শফি, কালু, আব্বাস, রবিউল, রাজু, আওরঙ্গজেব টোকন, মনির, সুজন, সোহেল ফারুখ, সাদ্দাম হোসেন ডিউ প্রমূখ।
কমেন্ট বক্স