শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক-৪

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০১৮ ইং
জীবননগরে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক-৪
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৪ জন আটক হয়েছে। গতকাল রবিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নিদের্শে জীবননগর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের ইমান আলীর ছেলে আ.রহিম (২৮), হাসাদহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের আ.জলিলের ছেলে রিন্টু (৩০), সামসুলের ছেলে ললি (৩০) এবং পৌরসভার পুরাতন লক্ষীপুর গ্রামের জয়নালের ছেলে ওসমানকে (৩১)৪৮ বোতল ফেন্সিডিল ও ২২পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত