শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে কলেজের ছাত্রলীগ টেন্টের বকুল তলায় পুনরায় একটি বকুল গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক ও প্রভাষকবৃন্দ। এর আগে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সরকারি কলেজে আগমন উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। এ সময় জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলটি কলেজের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন গেটে গিয়ে শেষ হয়। পরে হুইপ ছেলুন জোয়ার্দ্দার পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় ছাত্রলীগের নেতাকর্মিরা। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, ছাত্রনেতা তানভির আহম্মেদ সোহেল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলার আহবায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক তামিম হাসান বাবুলাল প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত