আলমডাঙ্গায় পাওয়ারট্রিলারে জড়িয়ে কৃষকের করুণ মৃত্যু!
- আপলোড তারিখঃ
১৪-১০-২০১৮
ইং
ভ্রাম্যমান প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার লক্ষীপুরে ধান ক্ষেতে পাওয়ার চাষের সময় পাওয়ার ট্রিলারের ফালায় জড়িয়ে আহত কৃষক রফিকুল গতকাল শনিবার রাত ৯টার দিকে ঢাকা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রফিকুলের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে রফিকুল (৪০) গত ১০ অক্টোবর বুধবার লক্ষীপুর মাঠের ধানের ক্ষেতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করছিলো। ট্রিলারের ফালায় আবর্জনা ছাড়ানোর সময় পরনের লুঙ্গীসহ শরীর জড়িয়ে পড়লে তার আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করে। রফিকুলের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
কমেন্ট বক্স