চোরায় গরু বিক্রিকালে বদরগঞ্জ পশুহাটে চোর আটক
- আপলোড তারিখঃ
১৪-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালিগঞ্জ সুবিতপুর থেকে ৫টি গরু চুরি করে বদরগঞ্জ হাটে বিক্রির সময় দু’টি গরুসহ রাখাল বলদিয়ার মানিককে আটক করেছে সিন্দুরীয়া ক্যাম্প পুলিশ। চোর চক্রের হোতা হিজলগাড়ীর এলাকার গোশত ব্যবসায়ী (কশাই) ইনছানসহ তার সহযোগীরা কৌশলে পালিয়েছে। পরে আটক রাখালসহ উদ্ধার হওয়া গরু সদর থানা হেফাজতে সোপর্দ করে ক্যাম্প পুলিশ। গরুর টাকা পেলে মামলা না করার শর্তে উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালানো হয়। এদিকে, আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে দাবি থানা পুলিশের। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার সুবিতপুর গ্রাম থেক চুরি করা গরু গতকাল শনিবার দুপুর ২টার দিকে বদরগঞ্জ হাটে বিক্রি’র সময় গরুসহ রাখালকে আটক করে সিন্দুরীয়া ক্যাম্প পুলিশ।
জানা যায়, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার সুবিতপুর গ্রামের আব্দুর ছোবানের ছেলে জামাল হোসেনের গোয়াল থেকে ৫টি গরু চরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। পরদিন সকাল থেকে ঝিনাইদহসহ আশপাশ এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে চুরি হওয়া গরুর সন্ধ্যান না পেয়ে দিশেহারা হয়ে পড়ে গরুর মালিক। তিনদিন পর গতকাল শনিবার বদরগঞ্জ হাটে খোঁজ করতে আসে চুরি হওয়া গরুর। তিনটি গরু বিক্রি করলেও শেষের দুটি বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় রাখাল চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামের কাজলাপাড়ার আবজের হোসেনের ছেলে মানিক (৩০) নামে একজনকে। খবর দেয়া হয় সিন্দুরীয়া ক্যাম্প পুলিশকে। সিন্দুরীয়া ক্যাম্প পুলিশের এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থালে এসে দুটি গরুসহ রাখালকে আটক করেন। এসময় চোর চক্রের হোতা মাংস ব্যবসায়ী হিজলগাড়ী গ্রামের শমশের মÐলের ছেলে ইনছানসহ তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। পরে আটক রাখাল ও উদ্ধার হওয়া গরু চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গরুর টাকা পেলে মামলা না করার সর্তে উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছিলো।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকের সাথে কথা হলে তিনি জানান, গতকাল দুপুর ২টার দিকে গরুর মালিকসহ তার লোকজন বদরগঞ্জ হাট থেকে রাখালসহ দুটি গরু আটক করে সিন্দুরীয়া পুলিশ ক্যাম্পকে খবর দেন। ক্যাম্প পুলিশ ঘটনাস্থাল থেকে রাখাল মানিককে আটকসহ দুটি গরু উদ্ধার করে থানা হেফাজতে নেন। যাচায় বাছায় শেষে গরুর মালিককে তার গরু বুঝিয়ে দেওয়া হবে। আটক রাখালসহ চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কমেন্ট বক্স