শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্যাথিডিনসহ চিহ্নিত মাদকব্যবসায়ী হাসান আটক

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় প্যাথিডিনসহ চিহ্নিত মাদকব্যবসায়ী হাসান আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসানকে প্যাথিডিন ইনজেকশনসহ আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে বড় মসজিদপাড়া থেকে তাকে আটক করে পুলিশ। তার নামে সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাদক বেঁচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বড় মসজিদপাড়ায় অভিযান চালায়। এসময় একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে হাসানকে (৪৫) তার বসতবাড়ির সামনের রাস্তা থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ পিস প্যাথিডিন ইনেজকশন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত