শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফেন্সিডিলসহ আটক-১

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০১৮ ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফেন্সিডিলসহ আটক-১
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ মিনারুল ওরফে জিএম (২২) নামের একজনকে আটক করেছে। আটককৃত জিএম দামুড়হুদা দশমীপাড়ার জিনারুলের ছেলে। গতাকাল শুক্রবার বিকাল ৪টার দিকে কার্পাসডাঙ্গা গোরস্থান মোড় থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এস আই আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এএসআই কাশেম ও এএসআই শাহা জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা কবরস্থান এলাকায় ওঁৎ পেতে থাকে। বিকাল ৪টার দিকে সীমান্ত এলাকা থেকে কার্পাসডাঙ্গার দিকে আসার পথে মিনারুল ওরফে জিএম কে মোটরসাইকেলসহ আটক করে। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মিনারুল ওরফে জিএম এর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত