শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার জয়নগরে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০১৮ ইং
দর্শনার জয়নগরে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর মাঠে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ও ১ পুরিয়া গাঁজাসহ সুজন (২৬) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত সুজন দামুড়হুদার জয়নগর গ্রামের খবির আলীর ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৮ পিস ইয়াবাসহ সুজন মিয়াকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ পুরিয়া গাঁজাসহ আটক করে। যার আনুমানিক মূল্য ২ হাজার ৪৫০ টাকা। আটককৃত আসামীসহ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা দামুড়হুদা থানায় সোর্পদ করে হাবিলদার আব্দুর রহমান বাদি হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত