শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে গাঁজা সেবনকালে দু’সেবী আটক

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০১৮ ইং
মুন্সিগঞ্জে গাঁজা সেবনকালে দু’সেবী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জেহালার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে দু’সেবীকে আটক করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের এএসআই জামাল সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালে ছোট পুটিমারীর গ্রাম থেকে গড়চাপড়া গ্রামের আহসান ও বড় পুটিমারী গ্রামের জাহাঙ্গীর আলমকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নে গড়চাপড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আহসান আলী (২৪) ও বড় পুটিমারী গ্রামের মহসীন আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২২) নিয়মিত মাদকসেবন করে। গতকাল সন্ধ্যায় ছোট পুটিমারী গ্রামের আনারুল মেম্বারের বাড়ির সামনে বাগানে বসে গাঁজা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ক্যাম্পের এএসআই জামাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে দুই পুরিয়া গাঁজাসহ আটক করে। আজ তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত