শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গার জনসভায় যোগ দিতে নেতাকর্মিদের হাশেম রেজার আহ্বান

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০১৮ ইং
কার্পাসডাঙ্গার জনসভায় যোগ দিতে নেতাকর্মিদের হাশেম রেজার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর বুধবার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার মাঠের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জনসভায় দলে দলে যোগ দিন। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় এবং নাশকতা, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ কে বিদায় করার আর মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার এবং নৌকার প্রচারাভিযানের এ ঐতিহাসিক জনসভায় সুস্থ ধারার সকল মানুষের মিছিলে মিছিলে মুখরিত দেখতে চায় কার্পাসডাঙ্গা বাজার মাঠ। ঐদিনের জনসভায় অর্ধ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমরা এলাকার সকল অপশক্তিকে বিতাড়নের মাধ্যমে আবারো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার বিজয়ের সোপান রচনা করতে চায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রাম, হাউলী ইউনিয়নের বাস্তপুর গ্রাম ও দামুড়হুদা সদর ইউনিয়নের দেউলী মোড়ে পৃথক কর্মি সমাবেশে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গনে কর্মি সমাবেশে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশরাফ আলী সভাপতিত্ব করেন। এরপরে হাউলী ইউনিয়নের বাস্তপুর গ্রামের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক ম-লের সভাপতিত্বে ও সর্বশেষে উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক এসএম মহাসিন আলীর সভাপতিত্বে দামুড়হুদা সদর ইউনিয়নের দেউলী মোড়ের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত