ঝিনাইদহের সাধুহাটিতে আ.লীগের নির্বাচনী প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১৩-১০-২০১৮
ইং
ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় মাঝেরপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মন্ডল এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক শুকুর আলী, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিয়ার বিশ্বাস, মোরছালিন মেম্বর, আশাদুজ্জামান কাজল, আব্দুর জব্বার, ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি সাবেক সেনা সদস্য আয়ুব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন মেম্বর, আনিছুর রহমান বাবলু, রেজাউল ইসলাম তরফদার, জাহাঙ্গীর, শাহাজান মোল্লা প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক মন্ডল।
কমেন্ট বক্স