শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলেছেন- এমপি টগর

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলেছেন- এমপি টগর

দর্শনায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়কালে এমপি টগর শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলেছেন দর্শনা অফিস: শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষ্যে জীবননগর ও দামুড়হুদা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে দর্শনা অডিটোরিয়াম চত্বরে দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শুভেচ্ছা বিনিময় এবং শাড়ী, লুঙ্গী ও নগদ অর্থ প্রদান করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় তিনি বলেন `ধর্ম যার যার উৎসব সবার` এই স্লোগানকে সামনে রেখে আসুন আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করি। আপনারা জানেন যে বিগত সরকার আপনাদের উপর কি ধরনের অন্যায়, অত্যাচার চালিয়েছে। আর বর্তমান সরকার সংখ্যালঘুদের প্রতি সর্বাধিকভাবে সাথে আছে এবং থাকবে। তাই আপনারাও অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সকল ধর্মের প্রতিসম্মান ও শ্রদ্ধা রেখে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলেছেন। এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জয়নাল আবেদিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও হাউলী ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী শহিদুল ইসলাম, হাসাদহ ইউনিয়নের চেয়ারম্যান রবিউল বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব উদ্দীন খাঁন, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শফিউল কবীর ইউসুফ, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সভাপতি বরকত আলি, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ বিশ্বাস, হাউলী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি হোসেন মাস্টার, দামুড়হুদা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যগবন্ধু ধর, সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার, জীবননগর উপজেলা পূজা উদযাপন পরিষদের, সভাপতি শ্রী বিজয়, দর্শনা পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু। এছাড়া আরও উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, যুগ্ম সম্পাদক প্রভাত আলম, সাংগঠনিক সম্পাদক অপু সরকার, আলামিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলি, ফারুক হোসেন, সঞ্জয় লৌহ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। আলোচনা শেষে দামুড়হুদা ও জীবননগর উপজেলার প্রায় ৫৫টি মন্দিরের নেতৃবৃন্দর হাতে অনুদান তুলে দেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত