শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে শিশুকে গলা কেটে হত্যা!

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
কোটচাঁদপুরে শিশুকে গলা কেটে হত্যা!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে গলাকেটে মিম খাতুন নামে ৮ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে ওই গ্রামের আহার উদ্দীন খোকার ছোট মেয়ে। জালালপুর গ্রামের ২নং ওয়ার্ড মেম্বার সব্দুল হোসেন জানান, প্রতিদিনের মত মিম সন্ধ্যায় বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে। পরে সন্ধ্যার পরে তাকে পার্শ্ববর্তী আনোয়ার সর্দ্দারের ছেলে মশিয়ার রহমানের পরিত্যাক্ত একটি বাড়ির বারান্দায় মিমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে কোটচাঁদপুর থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে বুঝতে পারছিনা। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, আমি ঘটনাস্থলে রওনা হয়েছি, এবিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত