শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজে বিভিন্ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি সেমিনারে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কলেজের বাংলা, ইংরেজি, দর্শন ও ইসলামের ইতিহাস বিভাগের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি বিভাগের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল আজিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসানসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক, প্রভাষকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত