শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী বুলেট গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
দর্শনায় ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী বুলেট গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনায় ফেনসিডিলসহ বুলেট (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বুলেট দর্শনা মোহাম্মদপুরের চাতালপাড়ার কলমিস্ত্রি শফিকুল ইসলাম শফির ছেলে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান, এএসআই গোলাম রহমান ও লাবলুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় এবং দর্শনা পৌর এলাকার মহাম্মদপুর সড়কের তিন রাস্তার মোড় নামক স্থানে চিহ্নিত মাদকব্যবসায়ী জাহিদুল ইসলাম বুলেটকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে তার প্যান্টের কোমড়ে গোজা স্থান হতে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী বুলেটকে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত