শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ সাবরেজিষ্ট্রি অফিসে নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
ঝিনাইদহ সাবরেজিষ্ট্রি অফিসে নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ

ঝিনাইদহ অফিস: বিধিবহির্ভূত নিয়োগের অভিযোগ তুলে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছে সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিশরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে অফিসের সামনে বিক্ষোভ করে তারা। এক্সট্রা মোহরার ও নকল নবিশ এসোসিয়েশন জেলা শাখার সভাপতি জাকির হোসেন অভিযোগ করেন, ঝিনাইদহ সাব-রেজিষ্ট্রি অফিসে প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুন নকলনবিশ কর্মরত রয়েছে। বর্তমানে এ অফিসে দলিল তেমন জমা নেই। কিন্তু টাকার বিনিময়ে অবৈধভাবে অতিরিক্ত নকল নবিশ নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক রুবেল পারভেজ বলেন, দ্রুত এ নিয়োগ বাতিল করা না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তারা জানান, নিয়ম অনুযায়ী অফিসে নকল নবিশ প্রয়োজন হলে তা সাব রেজিষ্ট্রার চিঠির মাধ্যমে জেলা রেজিষ্ট্রারকে জানাবো। সেই চিঠি আইন মন্ত্রনালয়ের নিবন্ধন পরিদপ্তরের রেজিষ্ট্রেশন বিভাগের মহাপরিদর্শকের কাছে পাঠানো হলে তিনি নিয়োগ দিবেন। কিন্তু এ নিয়োগের ব্যাপারে কিছুই জানেন না বলে জানালেন সদর সাব-রেজিষ্ট্রার মৃত্যুঞ্জয় শিকারি। তিনি বলেন, জমি রেজিষ্ট্রি করার পর জমিক্রেতাদের দলিল সরকারের বালাম বইতে লিপিবদ্ধ করে নকল নবিশরা। ঝিনাইদহে যে পরিমান দলিল আছে তাতে অতিরিক্ত নকল নবিশের নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল না। তবে এসময় জেলা রেজিষ্ট্রার আব্দুল মালেককে তার কর্মস্থলে পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত