শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- ডা. মাহবুব মেহেদী

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় পথসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বেলগাছি, জাফরপুর, ডিঙ্গেদাহ, পাঁচমাইল, সরোজগঞ্জ, খাসকররা, রাইসাবাজার, কায়েদপাড়া, ঘোলদাড়ি বাজার, বলেশ্বরপুর, পুটিমারি, কাথুলী, দিগড়ী, সাতগাড়িসহ চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভায় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৯ বছরে দেশ আর্থ-সামাজিক সূচকসহ প্রতিটি ক্ষেত্রে আশাতীত সাফল্য অর্জন করেছে। এ সময়ে মাথাপিছু আয়, রিজার্ভ, রেমিটেন্স বৃদ্ধিসহ এখন মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রবৃদ্ধি ৫.৫৭ থেকে ৭.২৮ শতাংশে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৮৪৩ থেকে ১ হাজার ৬১০ মার্কিন ডলার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরো বলেন, দলীয় মনোনয়নের জন্য আমি শতভাগ বিশ্বাসী। বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত তরফতদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তার হোসেন, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, জেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম সম্পাদক ইলতুত হোসেন আলো, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ, সাবেক কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান পলাশ, খাদিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক, ৯নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার কারুন বাসার, খাদিমপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সদস্য আলম, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রাজাবুল ইসলাম, সদস্য লিটন, ফারুক, মানিক, ইব্রাহিম, সাবেক সদর থানা যুব লীগ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, পৌর যুবলীগ নেতা আব্দুস সালাম, পৌর ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানজীর আহমেদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বজলুর রহমান টিটন, মুনশাদ, আহমেদ, যুবলীগ নেতা মোখছেচুর রহমান মুকুল, উত্তম কুমার পাল, আলমডাঙ্গা বনায়ন সমিতির সভাপতি দেলোয়ার, খাসকররা যুবলীগ নেতা এরশাদ টুকু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আল-মামুন, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা নূরুল ইসলাম রনি, ডা. ডাবলু, ডা, বাবুল বিশ্বাস, ডা. সুমন, ডা. শাহিন জোয়ার্দ্দার, ডা. শাওন, ডা. শরিফুল, ডা. ছদরুল. ডা. কারিমুল, সাবেক যুবলীগ নেতা সুজন, পারভেজ, বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, রাফসান, সানজান, সাফকাত, মিশকাত, ছাত্রলীগ নেতা হাবিব, বেল্টু, অপু, খাসকররার সাবেক ছাত্রলীগ নেতা বাবুল, মাখালডাঙ্গা ছাত্রলীগ নেতা সাকের, জাকেরসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত