দামুড়হুদায় যুবলীগের কর্মী সমাবেশে যুবলীগের আহবায়ক নঈম জোয়ার্দ্দার শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে দামুড়হুদা উপজেলা যুবলীগের আয়োজনে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে তারেক জিয়ার যাবজ্জীবন জেল হয়েছে। ওই ঘটনার মূল মাস্টার মাইন্ড ছিল সে। তাকে ধরে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এসময় নঈম জোয়ার্দ্দার যুবলীগের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আরো বলেন, সামনেই জাতীয় সংসদ নির্বাচন। এখন আর ঘরে বসে থাকলে হবে না। জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবে তার হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার। দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হযরত আলীর সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ হোসেন, মাজেদুল ইসলাম লাভলু, আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোনাহার মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, জাহাঙ্গীর হোসেন, হাউলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম ফকির, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান লিপন, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাওছার আলী, যুগ্ম-আহবায়ক আবুল হাশেম, যুবলীগ নেতা জাহিদুল মেম্বার, হায়দার আলী, সাজেদুল বিশ্বাস মিঠু, ফয়সাল, আশাদুল ইসলাম, ফজলুর রহমান ফজু, আব্দুল মালেক ভুইয়া, সরোয়ার সিদ্দিক মামুন, শাহিন, আল আমিন, নাটুদহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন বিশ্বাস, যুগ্ম-আহবায়ক মিলন বিশ্বাস, কুড়–লগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দীন, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, যুবলীগ নেতা পিন্টু বিডিআর, ডলার, মজিবার রহমান, শহিদুল, জাকির হোসেন লাল্টু, আলী হোসেন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন