ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামালের বিরুদ্ধে কলেজপড়–য়া ছাত্রীকে জোরপূর্বক বিবাহের প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। মেয়ের পরিবার তার এই প্রস্তাব প্রত্যাখান করাই পরিবারের সস্যদের উপর মারধর ও হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে জামালের বিরুদ্ধে। এদিকে, জামালের হুমকির পরে ওই কলেজছাত্রী বাড়ি হতে বের হতে পারছেনা। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের সাবেক মেম্বার সাজেদার স্বামী জামাল উদ্দিন। ইতোপূর্বেও তার দেশের বিভিন্ন স্থানে একাধীক স্ত্রী আছে। এরপর সে আবারো কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে পরিবারের উপরে বিভিন্ন ধরণের হুমকি প্রয়োগ করছে বলে জানান ওই কলেজছাত্রীর পরিবার। এই ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সেক্রেটারী আসাদুজ্জামান কবির জানান, কোন অসাধূ ব্যক্তি কৃষক লীগের নেতৃত্ব দিতে পারে না। জামাল যদি এই সকল অপকর্মের সাথে সংযুক্ত থাকে তাকে বহিস্কার করা হবে।
সমীকরণ প্রতিবেদন