মেহেরপুরে ছাত্রলীগ নেতা রুবেলের উপর হামলা ॥ সুজন নামের এক যুবক আটক
- আপলোড তারিখঃ
১১-১০-২০১৮
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই-খোদা রুবেলের উপর হামলা চালিয়েছে সুজন নামের এক যুবক। গত মঙ্গলবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে একটি বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে তিনি এ হামলার শিকার হন। জানা যায়, হামলাকারী যুবক সুজন কসাই হঠাৎপাড়ার শুকুর কসাইয়ের ছেলে। এ ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে উত্তেজনা সৃষ্টি করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজনকে আটক করে। জানা গেছে, ছাত্রলীগ নেতা কুদরত-ই খোদা রুবেল টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালের পুরুষ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সময় হাসপাতালের ২য় তলায় দু’জন রোগীর স্বজনদের মাঝে উত্তেজনা শুরু হলে বিষয়টি রুবেল জানতে পেরে ২য় তলায় গিয়ে এর প্রতিবাদ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে সুজন কসাই রুবেলকে লক্ষ্য করে কিলঘুষি মারে। এতে রুবেল রক্তাক্ত জখম হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা খবর পেয়ে হাসপাতাল গিয়ে হামলাকারীকে খুজতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং সুজন কসাইকে আটক করেন।
কমেন্ট বক্স