ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
- আপলোড তারিখঃ
১১-১০-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর এলাকায় গতকাল বুধবার মোটরসাইকেলের ধাক্কায় মসলেম ম-ল ওরফে বাবলু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বেড়াশুলা গ্রামের মৃত তরফ আলী মন্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে বৃন্ধ মসলেম মন্ডল বাড়ি থেকে মাঠে যাচ্ছিল। এসময় একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডাঃ নুপুর তাকে মৃত ঘোষনা করেন।
কমেন্ট বক্স